💵 রিফান্ড নীতি
রিফান্ড নীতি অনুযায়ী পেমেন্ট ফেরত ও শর্তাবলী সম্পর্কে বিস্তারিত তথ্য
ই মৌজা ম্যাপ (eMouzaMap) ব্যবহারকারীদের স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং ন্যায্য সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষিত রাখতে আমাদের রিফান্ড নীতি স্পষ্ট ও নির্দিষ্ট শর্তের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। নিচে রিফান্ড সংক্রান্ত সকল নিয়ম ও শর্ত বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।
১. রিফান্ড প্রযোজ্য ক্ষেত্রসমূহ
- ভুল ম্যাপ ডাউনলোড হলে: ব্যবহারকারী যদি নির্দিষ্ট কোনো মৌজার ম্যাপ ক্রয় করার পর ভুল মৌজা, ভুল শিট বা ভিন্ন ধরনের ম্যাপ ডাউনলোড করেন এবং তা তার ক্রয়কৃত ম্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, সেক্ষেত্রে তিনি রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
- পেমেন্ট ইরর বা প্রসেসিং ব্যর্থ হলে: যদি ব্যবহারকারী সফলভাবে পেমেন্ট সম্পন্ন করেন কিন্তু
- সিস্টেমে অর্ডার কনফার্ম না হয়
- ম্যাপ ডাউনলোড অপশন একটিভ না হয়
- পেমেন্ট “Processing” অবস্থায় আটকে থাকে তাহলে এটি পেমেন্ট ইরর হিসেবে গণ্য হবে এবং যাচাই সাপেক্ষে ব্যবহারকারী পূর্ণ রিফান্ড পাবেন।
- কাঙ্ক্ষিত ম্যাপ না পেলে: ব্যবহারকারী যদি কোনো নির্দিষ্ট মৌজার ম্যাপ অনুসন্ধান করে পেমেন্ট করেন, কিন্তু পরে দেখা যায় -
- সেই মৌজার ম্যাপ আমাদের ডাটাবেজে নেই
- অথবা প্রদত্ত ম্যাপটি অসম্পূর্ণ / অপ্রাসঙ্গিক তাহলে ব্যবহারকারী রিফান্ডের জন্য আবেদন করতে পারবেন।
২. যে ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়
- সঠিক ম্যাপ ডাউনলোড করার পর ব্যবহারকারী ব্যক্তিগত কারণে রিফান্ড চাইলে
- ম্যাপ ব্যবহারের পর “আর প্রয়োজন নেই” এই অজুহাতে
- ব্যবহারকারীর নিজস্ব ভুল তথ্য বা অসতর্কতার কারণে সমস্যা হলে
৩. রিফান্ড আবেদন প্রক্রিয়া
- অ্যাপ বা ওয়েবসাইটের Support / Contact Us সেকশনে যোগাযোগ করতে হবে
- নিচের তথ্যগুলো প্রদান করতে হবে—
- ব্যবহারকারীর নাম
- ব্যবহারকারীর রেজিস্টার্ড ইমেইল
- ট্রানজ্যাকশন আইডি
- সমস্যার বিস্তারিত বিবরণ
- আমাদের সাপোর্ট টিম বিষয়টি যাচাই করবে যাচাই শেষে রিফান্ড যোগ্য হলে আবেদন গ্রহণ করা হবে।
৪. রিফান্ড সম্পন্ন হওয়ার সময়কাল
- রিফান্ড অনুমোদিত হলে সর্বোচ্চ ৭ কার্যদিবসের মধ্যে অর্থ ফেরত দেওয়া হয়
- রিফান্ড শুধুমাত্র মূল পেমেন্ট মাধ্যমেই প্রদান করা হবে
- রিফান্ড সময় পেমেন্ট গেটওয়ের (bKash, Nagad, Rocket, SSLCommerz) নিয়ম অনুযায়ী পরিবর্তিত হতে পারে
৫. নীতির পরিবর্তন
আমরা যেকোনো সময় এই গোপনীয়তা নীতি হালনাগাদ করার অধিকার রাখি। পরিবর্তিত নীতি এই পেইজে প্রকাশ করা হবে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।